চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মানুষের সেবা করাই আমার স্বপ্ন- হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আবদুল মজিদ

মানুষের সেবা করাই আমার স্বপ্ন- হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আবদুল মজিদ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১১ পিএম, ২০২৪-০১-২৩

মানুষের সেবা করাই আমার স্বপ্ন- হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আবদুল মজিদ

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লা-০২ (হোমনা ও মেঘনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, প্রত্যেকেরই জীবনে স্বপ্ন থাকে। আমারও একটা স্বপ্ন ছিল; মানুষের পাশে থাকতে হবে, তাদের সেবা করতে হবে। সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আগেও ছিলাম তাদের পাশে। এখন আরও বেশি করে পাশে থেকে মানুষের সেবা করার সুযোগ পাবো। নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার- মানুষের সে আশা আকাঙ্খার কথা স্মরণ করে তিনি বলেন, আমি কখনো কোনো অন্যায় করিনি। তাই আমি অন্যায়কে প্রশ্রয় দেবো না, দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। হোমনা ও মেঘনায় কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি হতে দেবো না। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে এ সব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম। সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
নিজেকে সাধারণ উল্লেখ করে সাংসদ আবদুল মজিদ আরও বলেন, আমি কিন্তু খুব সহজ, সরল মানুষ। চেয়ারই কিন্তু সব ঠিক করে থাকে, চেয়ার যেভাবে চলে আমি কিন্তু সেভাবে আমাকে পরিচালিত করবো। এজন্য সকলের সহযোগিতা চাই। আগামী ৩০ জানুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার অগ্রীম দোয়া চেয়েছেন। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদকে উপজেলা পরিষদ, প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

রিটেলেড নিউজ

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি  চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর