শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:৩৩ পিএম, ২০২২-০৬-১৬
ইশরাত লিটন পটুয়াখালী প্রতিনিধিঃ বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা ৪নং ওয়ার্ড মরহুম মোঃ মকবুল হোসেনের ছোট ছেলে মোঃ কাউছার আলম হৃদয়(২২)। বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ সেমিস্টারের মেধাবী ছাত্র। বছরখানেক আগে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পরাায় ডাক্তারের সরনাপন্ন হন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন হৃদয় ব্লাড ক্যানসারে(Apalestic anima) আক্রান্ত হয়েছেন। এর পর তাকে ঢাকার একটি হাসপাতালে ডাঃ কর্নেল মোঃ মোস্তাফিজুল করিমের অধিনে চিকিৎসা দেয়া হয় । কিন্তু হৃদয়ের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ঢাকায় রেখে তাকে চিকিৎসা করানো এখন আর সম্ভব হচ্ছেনা। তাই হৃদয়কে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হচ্ছে। হাসপাতালে থেকে তাকে প্রতি সপ্তাহে প্লাজমা ( রক্তের সাদা অংশ) দিতে হয়। যার খরচ প্রায় ৬০ হাজার টাকা। এই টাকা বহন করা এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। তাই মেধাবী ছাত্র হৃদয় একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। হৃদয়ের বাবা বিদ্যুৎ বিভাগের লাইন ম্যানের চাকরি করতেন। হঠাৎ দুর্ঘটনায় তার বাবা মকবুল মিয়া মৃত্যু হয়। তার মাকে বিদ্যুৎ বিভাগ একটি ছোট পদে চাকরী দেয়া হলেও বেতনের টাকা দিয়ে কোন রকম সংসার চলছ। হৃদয়ের এই অসুস্থতায় তার মা মানুষিক ভাবে ভেঙ্গে পরেছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ি হৃদয়ের " বন মেরু" প্রতিস্থাপনের জন্য অপারেশন দরকার। এই অপারেশনের জন্য ২৫ লাখ টাকা প্রয়োজন। যা এই পরিবারের পক্ষে কোন ভাবেই ম্যানেজ করা সম্ভব নয়। তাই হৃদয়ের মা সকল হৃদয়বান ব্যক্তির কাছে তার ছেলের সু চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ বাকি বিল্লাহ, মোবাইল নং০১৭৮৩৩৫২৭৮৬ (বিকাশ
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited