চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনা সার্কেল এএসপির বিদায় ও ইউএনওর জন্মদিন উদযাপন

হোমনা সার্কেল এএসপির বিদায় ও ইউএনওর জন্মদিন উদযাপন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩৫ পিএম, ২০২৩-০১-০১

হোমনা সার্কেল এএসপির বিদায় ও ইউএনওর জন্মদিন উদযাপন

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিককে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা এবং উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় হোমনা থানার উদ্যোগে থানা সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী অতিথির বক্তব্য রাখেন সদ্য অতিরিক্ত পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে ও পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম। পুলিশের এসআই মো. নূরুল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, পুলিশের এসআই ইকবাল মনির, এএসআই মো. ইসহাক। এসময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আক্তার হোসেনসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আইনশৃঙ্খলাা পরিস্থিতির উন্নয়নে কর্তব্যনিষ্ঠা, দক্ষতা, বিচক্ষণতা দিয়ে দায়িত্ব পালনকারী বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারের হোমনা ও মেঘনাবাসী জন্য অসমান্য অবদানের কথা স্মরণ করেন; এবং অতিরিক্ত পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের চাকুরিজীবনে উত্তরোত্তর সাফল্য, পারিবারিক সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। 
হোমনা সার্কেলাধীন থানা সমূহের মামলা তদন্ত ও নিষ্পত্তি, প্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার, থানার পরিবেশ ও  আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় এবছর মে মাসে স্পিনা রানী প্রামাণিক জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত হন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ২০১৬ সালের ১ জুন বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণ শেষে ২০১৭ সালে জয়পুর জেলায় প্রবেশনার এএসপি, ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিআইডি হেড কোয়ার্টার, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত লক্ষীপুর জেলার রায়পুর সার্কেল (রায়পুর ও রামগঞ্জ) এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত হোমনা সার্কেলে দায়িত্বপালন করেন। এবছর তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে যোগদান করেন। 
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর