চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে : স্পিকার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৫১ পিএম, ২০২২-০১-১৫

সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 
তিনি বলেন, এসবের সাথে জড়িত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে  সংসদ ভবনের শপথ কক্ষে  নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে করণীয় বিষয়ে  সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যেব স্পিকার এসব কথা বলেন।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমপর  সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ড.  কামাল উদ্দিন আহমেদ। 

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্মস্থলসহ পাবলিক প্লেসকেও সিসিটিভির আওতায় আনার অভিমত ব্যক্ত করেন তিনি।  ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে পুরুষদেরকে সংবেদনশীল ও সচেতন হতে হবে। পরিবারের ছেলে সন্তানদের বাল্যকাল থেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির শিক্ষা দিতে হবে। ধর্ষণ পরবর্তী করণীয় ঠিক করার পাশাপাশি ধর্ষণ প্রতিরোধে ইতোমধ্যে গৃহীত সকল পদক্ষেপের বাস্তবায়ন ও তদারকি করা প্রয়োজন। সব ধরনের সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য উপযুক্ত গাইডলাইন ও নির্দেশিকা প্রস্তুত করে তা  লিফলেট আকারে কমিউনিটি ক্লিনিক ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মেয়েদের স্কুল ও কলেজে বিতরন করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন স্পিকার।  

জাতীয় ইনকোয়ারি কমিটির উদ্যোগে বাংলাদেশ এসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট, আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস এবং বাংলাদেশ পার্লামেন্টারিয়ানসব ককাস অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এর সংসদ সদস্যগণের মধ্যে আ স ম ফিরোজ , রাশেদ খান মেনন,  শামসুল হক টুকু, মেহের আফরোজ চুমকি, রওশন আরা মান্নান,  ফখরুল ইমাম এমপি, মোঃ হাবিবে মিল্লাত এমপি, হাবিবুন নাহার এমপি, লুৎফুননেসা খান, আরমা দত্ত এমপি, শামীমা আক্তার খানম এমপি, সৈয়দা রুবিনা আক্তার , অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, মোহাম্মদ শহীদুজ্জামান এবং অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

শরীয়তপুর–৩ আসনের জনগণের উদ্দেশে বিএনপি নেতা প্রবাসী মোঃ এনামুল হক সরদারের উদাত্ত আহ্বান

শরীয়তপুর–৩ আসনের জনগণের উদ্দেশে বিএনপি নেতা প্রবাসী মোঃ এনামুল হক সরদারের উদাত্ত আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন পরীক্ষিত সংগঠক ও প্রবাসী রাজনীতির ...বিস্তারিত


নোয়াখালীতে ক্রিকেট খেলার দ্বন্দ্বে  তরুণকে  ছুরিকাঘাতে  হত্যা,  আহত  ২

নোয়াখালীতে ক্রিকেট খেলার দ্বন্দ্বে  তরুণকে  ছুরিকাঘাতে  হত্যা,  আহত  ২

জিএসএসনিউজ ডেস্ক : : গিয়াস রনি,নোয়াখালী: প্রতিনিধি ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিক...বিস্তারিত


জামিন পেলেন স্ত্রী-সন্তান হারানো সাদ্দাম

জামিন পেলেন স্ত্রী-সন্তান হারানো সাদ্দাম

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ...বিস্তারিত


এবার চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা

এবার চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন চালু হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদ...বিস্তারিত


তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক:ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিন জারা ‘ফুটবল’ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জা...বিস্তারিত


২২বছর পর সর্বোচ্চ নিরাপত্তায় সিলেট যাচ্ছেন তারেক রহমান

২২বছর পর সর্বোচ্চ নিরাপত্তায় সিলেট যাচ্ছেন তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : সিলেট প্রতিনিধি: ২০০৪ সালের বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের পরপ্রায় ২২ বছর পর সিলেটে আসছেন বি...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর