শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১২ পিএম, ২০২৩-০৩-১১
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার বলেছেন,বিএনপির নেতৃত্বে মানুষ জেগে উঠেছে। আন্দোলনের দাবানল দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। তারা পালানোর পথ পাবে না। এ জন্য ভীতসন্ত্রস্ত হয়ে বিএনপির সভা-সমাবেশে নেতা-কর্মীদের বাড়িঘর,ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করানো হচ্ছে। কিন্তু এতে আ'লীগের শেষ রক্ষা হবে না।
শনিবার(১১ মার্চ) বিকেল ৩টায় ইবি রোডস্থ সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিদ্যুতের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে যুগপৎ আন্দোলনের অংশহিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত একঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপি মনোনীত প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রুমানা মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু'র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, অবৈধ সরকারের প্রতিহিংসার রাজনীতির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি করে সরকার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে এসেছে। তাদের পতন এখন খুব কাছাকাছি। বাংলাদেশসহ পৃথিবীর কোনো দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকার দমন-পীড়ন,খুন-গুম ও নির্যাতন করে টিকে থাকতে পারেনি। এটা ভুল পথ। অন্যায় করে বেসামাল হয়ে গেলে মানুষ এমন ভুল পথ ধরে। আজকের এই অবৈধ সরকার সেই ভুল পথেই হাঁটছে। পক্ষান্তরে তাদের ভুলের মাশুল আজ দেশের জনগণকে দিতে হচ্ছে। বিদ্যুৎ-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। দিশেহারা জনগণকে রক্ষা করার জন্যই বিএনপির যুগপৎ আন্দোলন শুরু হয়েছে। এবার যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায় করবোই-করবো ইনশাআল্লাহ। কাজেই দাবী আদায়ের এই যুগপৎ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণ এবং বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। এসময় জেলা বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited