শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৭ পিএম, ২০২১-০১-২৩
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে ভূমিহীনদের মধ্যে জমি ও ঘর প্রদান করা হয়েছে--এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে অসহায় ভূমিহীনদের মধ্যে জমি ও ঘর প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন বঙ্গবন্ধু চেয়ে ছিলেন বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে। সমাজের অসহায় মানুষের জন্য কাজ করতে। তার অসমাপ্ত কাজ গুলো বর্তমানে বাস্তবায়ন করছেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে মুরাদনগরে ২১পরিবারকে জমি ও ঘর প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এ কথাগুলো বলেন জাতীয় সংসদের কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ও এবিসিসিআইয়ের সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম কমলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমীন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর প্রমুখ। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক ব্যাক্তিবর্গ ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
জমি ও ঘর প্রাপ্ত ২১ পরিবারের প্রত্যেককে দুই(০২) শতক জমি ও দু’কক্ষ বিশিষ্ট ঘর প্রদান করা হয়েছে। এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে মুরাদনগরে আরো ৪৩৫পরিবারের মধ্যে জমি ও ঘর প্রদান করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited