শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:২৮ পিএম, ২০২৩-০৬-০৫
আসাদুজ্জামান বাদল, নরসিংদী প্রতিনিধি : ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নেতৃত্বে জেলা প্রশাসক চত্বর প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেল খানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে জেলা শিশু একাডেমী প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নরসিংদী পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফখান। নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শেখ মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর শাহ প্রমুখ।
পরে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও গাছের চারা বিতরণ করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited