শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৬ পিএম, ২০২২-০৮-৩০
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রীনাথপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন চৌধুরী (৭৫) ও তার স্ত্রী আলেয়া বেগম চৌধুরী (৫২) কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করার ঘটনায় পৃথক পৃথক অভিযানে এজাহার নামীয় ২নং আসামী রাহিব আহমদকে সিলেট মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে সুবিধ বাজার এলাকা থেকে এবং কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই উজ্জল সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে ৩নং আসামী‘ আলমাছ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন সুলতানার নিজ বাড়ী থেকে আটক করা হয়। আটক ২জনকে গত ২৯ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। জানা গেছে- পূর্ব বিরোধের জের ধরে গত ৪ আগস্ট রাত অনুমান ৩ঘটিকায় ঘরের গ্রীল ভেঙ্গে হামলাকারীরা প্রবেশ করে ঘুমের মধ্যে হাত,পা ও মুখ বেঁধে ফেলে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো দা, চাকু, লোহার রড, দিয়ে মাথা, পা ও হাত লক্ষ্য করে এলোপাতারী কুপাতে থাকে। এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকজন আগাইয়া আসলে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে একই এলাকার মৃতঃ জামাল উদ্দিন চৌধুরী এর পুত্র তানিম আহমদ (৩২), রাহিব আহমদ (২২), পারভীন সুলতানা (৫০)সহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে কমলগঞ্জ থানায় মামলা ( নং- ০৩, তারিখ ঃ ০৬/০৮/২০২২ইং) দায়ের করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited