শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৮:০০ পিএম, ২০২৩-০৩-০৬
আব্দুস সবুর খান, টঙ্গী: গাজীপুরের কাশিমপুর থানাধীন এনায়েতপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চাকু ও চাপাতিসহ তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে ইউসেফ কাশিমপুর টেকনিক্যাল স্কুলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো নাটোরের সিংড়া থানার বেলুয়া গ্রামের আব্দুল রহমানের ছেলে মোঃ সাগর হোসেন (৩২), সিরাজগঞ্জের চৌহালী থানার রেহাই পুকুরিয়া গ্রামের মোঃ নজরুল ইসলালের ছেলে মোঃ রিপন মিয়া(১৯) এবং একই এলাকার আকরাম খানের ছেলে মোঃ হোসেন খান (২০)।
কাশিমপুর থানার এসআই নাহিদ আল রেজা জানান, কাশিমপুর থানাধীন এনায়েতপুর ইউসেফ কাশিমপুর টেকনিক্যাল স্কুলের সামনে কয়েকজন সশস্ত্র ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে রোববার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই তিনজনকে আটক এবং তাদের কাছ থেকে স্টীলের একটি চাপাতি, স্টীলের দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কাশিমপুর থানায় মামলা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited