শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৫৬ পিএম, ২০২১-০৫-০৪
মিজানুর রহমান জীবন : সরকার কর্তৃক প্রদত্ত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক হিসেবে চিকিৎসাভাতা ৫০০/- টাকা এবং বাসা/ বাড়ীভাড়ার ১০০০/-টাকা মোট ১৫০০/- ( এক হাজার পাঁচশত টাকা মাত্র) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবর ফেরত দিলেন মোঃ আমিনুর রহমান, প্রভাষক রসায়ন, চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজ বাবুগঞ্জ, বরিশাল।
অন্যান্যরা হলেন মো. রশিদুল আলম,প্রধান শিক্ষক,সরল খাঁ উচ্চ বিদ্যালয়, সাধপুকুর, আদিতমারী জেলা লালমনিরহাট।
মো. রফিকুল হাসান রাসেল,সহকারি শিক্ষক,কে. ভি এন উচ্চ বিদ্যালয় হাইমচর, চাঁদপুর। তিনি বাড়ীভাড়ার ১০০০( এক হাজার) টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন।
অন্যদিকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের সাথে ১০০০( এক হাজার) টাকা বাড়ীভাড়া ও ৫০০( পাঁচ শত) টাকা চিকিৎসা ভাতাকে অযৌক্তিক মনে করছেন শিক্ষক সমাজ।বাড়ীভাড়া ও চিকিৎসা ভাতার কারনে শিক্ষক সমাজে ক্ষোভ দীর্ঘদিনের।বেসরকারি শিক্ষক সমাজ মনেকরে সরকার শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবী অন্যান্য চাকুরিজীবীদের মতো বাড়ীভাড়া ও চিকিৎসা ভাতার বৃদ্ধি না করে কেবল সামান্য কিছু টাকা দেয়া কখনই মানসম্মত কাজ করেনি।শিক্ষক সমাজ মনে করেন সরকার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ীভাড়া ও চিকিৎসা ভাতা অন্যান্য চাকুরিজীবীদের মতো দ্রুত সমাধান করবেন।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকগণ এই দুই খাতের অর্থ সরকারি কোষাগারে সেচ্ছায় ফেরত দিচ্ছেন।এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার অব্যাহত রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited