শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৩ পিএম, ২০২১-০৭-০৮
স্বপন কুমার দাস দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি : : দেশব্যাপী কোভিট-১৯ মহামারির কারণে চলমান কঠোর বিধিনিষেধ থাকায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে পালন করা হয়েছে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংক্ষিপ্ত কর্মসূচীর শুরুতে ৮ জুলাই, বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত জাতীয় পতাকা উত্তোলন করেন। বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহম্মদ আলী। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য ও বঙ্গবন্ধু’র মুর্যালে পুষ্প স্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত । এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকাল ১১টায় সুজন কান্তি মালী এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত ভার্চুয়াল আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। ভার্চুয়াল আলোচনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত তার বক্তব্যে বলেন, দক্ষিনাঞ্চলের জনগনের দোড়গোড়ায় শিক্ষা প্রসারের লক্ষ্যে ২০০০ সালের ৮ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিশ্বমানের গ্রাজুয়েট তৈরীর লক্ষ্যে তিনি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ব বিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited