শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৩৩ পিএম, ২০২৩-১২-৩০
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার হোমনায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুল মজিদের ট্রাক প্রতীকের এক সমর্থককে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার শ্রীনগর গ্রামের আবদুল আউয়ালের ছেলে সাইদুল ইসলামকে এ দ-াদেশ দেওয়া হয়। শুক্রবার রাতে নির্বাচনী টহল কার্যক্রম পরিচালনাকালে নির্বাহী ম্যাজস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ হাসান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ আদেশ দেন। উপজেলার দুলালপুর, চান্দেরচর ও এর আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ট্রাক প্রতীকের প্রার্থী ও প্রতীকের রঙ্গিন ছবিসহ গেঞ্জি পরিধান করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেন সাইদুল ইসলাম। নির্বাচনের পূর্ব পর্যন্ত এইরূপ গেঞ্জি ব্যবহার না করা এবং কোনো গাড়িতে ট্রাক প্রতীকের লিফলেট/পোস্টার আঠা দিয়ে না সাঁটানোর জন্য প্রার্থীকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় পলিথিনে মোড়ানো পোস্টার দেখা যাওয়ায় সেগুলো নামিয়ে ফেলা হয়েছে।
নির্বাহী ম্যাজস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ হাসান বলেন, সাইদুল ইসলাম ট্রাক প্রতীকের প্রার্থী ও প্রতীকের রঙ্গিন ছবিসহ গেঞ্জি পরিধান করে নির্বচনী আচরণ বিধিমালা ২০০৮ এর ১০ (ঙ) ধারা লঙ্ঘন করায় তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের পূর্ব পর্যন্ত এমন রঙ্গিন ছবিসহ গেঞ্জি পরিধান না করা এবং কোনো গাড়িতে ট্রাক প্রতীকের লিফলেট/পোস্টার আঠা দিয়ে না সাঁটানোর জন্য প্রার্থীকে সতর্ক করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited