শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৯ পিএম, ২০২৩-০২-১২
শরিফ মোহাম্মদ সুজন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ২নং চানন্দী ইউনিয়নের নলেরচর বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুন নবী। এর আগে, শুক্রবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে চানন্দী ইউনিয়নের বাংলাবাজারের রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১০ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্টেশন অফিসার নুরুন নবী আরো বলেন, খবর পেয়ে আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে তাৎক্ষণিক রহওয়ানা দেয়। কিছুক্ষণ পর আমাদের জানানো হয় স্থানীয় লোকজন আগুন নির্বাপন করেছে। এজন্য আমরা ঘটনাস্থলে যাইনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, রাতে চানন্দী ইউনিয়নের বাংলাবাজারের রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited