শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩০ পিএম, ২০২২-১১-১৩
দৌলত হোসেন আবির, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার মান্দারতলী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সলিমুল্লাহ লাভলু হত্যায় জড়িতদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন সামছুল হক মাষ্টার, আবুল হোসেন খান, ছিদ্দিকুর রহমান, হাসিবুর রহমান. মোহাম্মদ আলী জিন্নাহ’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন, লাভলু ৭নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক। রাতের অন্ধকারে তাকে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার ডানকানের নিচে আঘাতের চিহ্ন ছিল। নিহতের স্কুলপড়ুয়া ছেলে লাবিব জানায়, ১ নভেম্বর বিকেলে স্কুল ছুটি হওয়ার পর তাদের গ্রামের শিপন তার (লাবিব) পায়ের ওপর মোটরসাইকেল তুলে দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। লাভলু বিষয়টি জানার পর শিপনকে জিজ্ঞেস করলে বেশ তর্ক বিতর্ক হয়। পরে শিপন (২১) ও তার দুই বন্ধু রাকিব (২২) এবং তুহিন (২০) মিলে লাভলুর বাড়িতে এসে আজকেই খেলা দেখাবে বলে হুমকি দেন। তাই লাভলু হত্যায় তারা জড়িত বলে সন্দেহ করছে নিহতের পরিবার। ২ নভেম্বর ভোরে নিহত সলিমুল্লাহ লাভলুর বাড়ির পাশের একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited