শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:৪৬ পিএম, ২০২২-০৬-১৬
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে বিয়ের আশ্বাসে এক যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় পাগাড় সালামের আটারকল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানির পর অভিযুক্ত ধর্ষক সজিব (৩০) গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযুক্ত সজিব ওই এলাকার শফিউল আলম চৌধুরীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগি যুবতী ও সজিব একই এলাকার বাস করে। এ সুবাদে উভয়ের মধ্যে প্রায় ৬ বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিভিন্ন স্থানে দেখা করে ঘুরে বেড়ান। গত ৪ মে বিকেলে বেড়াতে যাওয়ার কথা বলে যুবতীকে সালামের আটারকলস্থ নিজ বাড়িতে নিয়ে যায় সজিব। এ সময় তাকে বিয়ের আশ্বাসে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ইতিপূর্বেও বিভিন্ন সময়ে যুবতীকে একাধিক বার ধর্ষণ করে। এক পর্যায়ে বিয়ে করার জন্য বললে বিয়ে করবেনা বলে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকী দিয়ে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ভুক্তভোগি জানতে পারে সজিব অন্যত্র বিয়ে করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার গায়ে হলুদ। সজিবের কাছে গিয়ে পূনরায় তাকে বিয়ের জন্য চাপ দিলে সে ভুক্তভোগিকে খুন-জখমের হুমকী দিয়ে তাড়িয়ে দেয়। উপায়ন্ত না পেয়ে বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর অভিযুক্ত সজিব পলাতক রয়েছেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় অভিযোগ থানায় মামলার হয়েছে। ভুক্তভোগিকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited