শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২১-০৬-০৩
আব্দুস সবুর খান, টঙ্গী : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদলের খাদ্য বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে টঙ্গী পূর্ব-পশ্চিম ও টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী হয়ে কলেজ গেইট এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয় যুগ্ম-সম্পাদক শেখ সুমন, গাজীপুর মহানগর ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান মিরন, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ কাউছার হোসেন, পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মামুন, পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফিন সিদ্দিক বুলবুল, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আরিফ প্রমুখ।
বক্তারা বলেন, টিএসসিতে প্রকাশ্যে ছাত্রলীগ যে পৈশাচিক হামলা চালিয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগকে রাজপথেই মোকাবিলা করবে বলে হুশিয়া করেন। বক্তারা আরো বলেন আমাদের নেতাদের ওপর হামলার ঘটনায় অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিার দাবী করছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited