শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৭ পিএম, ২০২১-০৭-০৬
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে অসহায় কলেজ ছাত্র মোঃ আশিক হোসেন ইসমাইলের পড়াশুনা চলমান রাখতে পাশে দাড়ালেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর মহানগরর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম। আশিক টঙ্গীর দত্তপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে। আশিক উত্তরাস্থ ওয়াল্ড ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২য় বর্ষের ছাত্র। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির প্রধান শাহজাহান সিরাজ সাজু ও দৈনিক জনকন্ঠের সাংবাদিক এস এম নূরুল ইসলামসহ সকল সাংবাদিকবৃন্দ।
এসময় বোরকা পরা একজন মহিলা ও তার ছেলে প্রেসক্লাবের ভিতরে আসেন। তখন একজন সাংবাদিক জানতে চাইলেন আপনারা কার কাছে আসছেন। বলতেই অসুস্থ বয়স্ক মহিলা কেঁদে ফেললেন। মহিলা বলেন, আমরা টঙ্গী প্রেসক্লাবের সামনে মেয়র মহোদয়ের গাড়ী দেখে এখানে এসেছি। অতঃপর মেয়র জাহাঙ্গীর আলম জানতে চাইলে তিনি কান্না বিজরিত কন্ঠে বললেন, স্যার আমার একমাত্র ছেলে পড়াশুনা করছে। কিন্তু টাকার অভাবে পরীক্ষা দিতে পারছে না। মেয়র জাহাঙ্গীর আলম একজন অসুস্থ মায়ের ছেলের পড়াশুনা চালানোর আকুতি শুনে নগদ ৩০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited