শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:২২ পিএম, ২০২২-০৪-২৫
ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম টানা ছয়দিন বন্ধ থাকবে। তবে সচল থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার।সোমবার (২৫ এপ্রিল) হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর-রশিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২ অথবা ৩ মে ঈদুল ফিতর হতে পারে। এ কারণে ১ মে থেকে ৫ মে পর্যন্ত বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এমনিতেই বন্দর বন্ধ থাকবে। ৭ মে পুনরায় বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।
হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান জাগো নিউজকে বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ঘোষণাকৃত ছুটি অনুযায়ী হিলি কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে অন্য দিন কাস্টমসের সব কার্যক্রম খোলা থাকবে। এছাড়া কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম খোলা থাকবে ঈদের দিনসহ সবদিন। এ পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা পারাপার হতে পারবেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited