শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৫ পিএম, ২০২০-০৮-২৪
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের চকরিয়ায় গরুচোর সন্দেহে দুই মেয়ে, এক ছেলে মাসহ ৫ জনকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে আদেশ প্রচার করেছেন চকরিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।সোমবার (২৪ আগস্ট) দুপুরে এক আদেশে মা ও ২ মেয়েসহ ৫ জনকে জামিন দিয়েছে আদালত।
কক্সবাজারের চকরিয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব স্বপ্রণোদিত হয়ে আদেশ প্রচার করেন। আদেশে আগামী ৭ দিনের মধ্যে ঘটনা তদন্তে প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশও দিয়েছেন।
পুলিশের চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম জানিয়েছেন, চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে হারবাংয়ের ভাইরাল হওয়া ঘটনায় জনস্বার্থে একটি আদেশ প্রচার করেন। আগামী ৭ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে আদালতকে অবহিত করতে তাকে নির্দেশ দেন বলে জানান তিনি।
মা-মেয়ের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস আরিফ জানিয়েছেন, সোমবার দুপুরে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়ে রোজিনা আক্তার, সেলিনা আক্তার ওমা পারভীন আক্তারকে হাজির করা হলে আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
এদিকে, দুপুরে জেলা প্রশাসন কর্তৃক গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited