শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৪১ এএম, ২০২২-০৪-২৪
ইশরাত লিটনঃ পটুয়াখালী দুমকীর পানশী নদীতে গোসল করতে গিয়ে ৮ বছরের শিশু নিখোঁজ হয়েছে। পটুয়াখালীর দুমকিতে, নদীতে গোসলে গিয়ে আর বাড়িতে ফেরেনি জিহাদ নামের আট বছর বয়সি ফুটফুটে শিশুটি। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার সংলগ্ন উত্তর মুরাদিয়া লোহালিয়া নামক নদীতে পাংশিঘাটা স্থানে জিহাদ (৮) নিখোঁজ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের অটো চালক মিন্টু মীরার শিশুপুত্র জিহাদ প্রতিবেশী শিশুদের সাথে বাড়ি সংলগ্ন নদীতে গোসল করতে যায়। গোসল শেষে অন্য শিশুরা তীরে উঠলেও জিহাদকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল সাড়ে ৩ টায় উদ্ধার অভিযান শুরু করে বিকাল ৫টা পর্যন্ত।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আজকের মত আমাদের অভিযান শেষ করা হল। উর্ধতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের পরামর্শক্রমে প্রয়োজনে আমরা আবার আগামীকাল উদ্ধার অভিযানে নামবো।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited