শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২১ পিএম, ২০২৪-০৩-৩০
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর (পাঁচঘর) এলাকায় জালালাবাদ গ্যাসের আবিকা-মৌলভীবাজার এর আওতাধীন আবাসিক গ্রাহক সংকেত নং- ০৯০১০১২৭৯-এর বিতরণ পাইপ লাইন ও গ্যাসের রাইজার লাইন এর উপর নতুন দ্বিতল বিশিষ্ট ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। ভবনের নিচে গ্যাস লাইন ও গ্যাসের রাইজার ঝুকিপূর্ণ অবস্থায় ভবন নির্মাণ করায় যে কোন সময় গ্যাস লিকেজ হয়ে বড় ধরনের অগ্নি দুর্ঘটনা‘র আশংকা রয়েছে। ফলে আতৎকিত হয়ে বসবাস করছেন স্থানীয় প্রতিবেশী। সর্বশেষ গত ১৯ মার্চ আবিকা-মৌলভীবাজার এর ব্যবস্থাপক স্বাক্ষরিত পত্রে (স্বারক নং- ২৮.১৬৯১০০.১০৯.৭০.০০১.২৪/১০৯), গ্রাহক সংকেত নং- ০৯০১০১২৭৯) উক্ত ভবন মালিক মোঃ লেবু মিয়া-কে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় যোগাযোগ করার জন্য নোটিশ প্রেরণ করেন। অন্যথায় গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ গ্যাস আইনের আলোকে ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী প্রদান করেন। প্রতিবেশী মুক্তার ও মো: রুমেলসহ এশাধিক প্রতিবেশী বলেন- এখানে আগে চলাচলের রাস্থা ছিল। গ্যাসের রাইজার লাইন এর উপর নতুন ভবন নির্মাণ করার কারণে আমরা হুমকির সম্মুখিন। বিষয়টি অফিস-কে অবগত করার হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহন করার দাবী জানাই। এ ব্যপারে জানতে চাইলে ভবনের কেয়ারটোর হারুন ও ভবন মালিকের সাথে এশাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। আবিকা-মৌলভীবাজার এর ব্যবস্থাপক প্রকৌ. মোঃ ছানোয়ার হোসেন সত্যতা স্বীকার করে বলেন- ভবন মালিক প্রবাসী। তাই ভবনের কেয়ারটেকার নোটিশটি গ্রহণ করেছেন। বিষয়টি অতীব জরুরী। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে। জরুরী ভিত্তিতে, অন্যথায় গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ গ্যাস আইনের আলোকে ব্যবস্থা গ্রহন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited