চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সাংবাদিকদেরকে ইফতারের টেবিল থেকে তুলে দিয়ে এক শিক্ষক বললেনঃ ভিআইপিরা বসবে

সাংবাদিকদেরকে ইফতারের টেবিল থেকে তুলে দিয়ে এক শিক্ষক বললেনঃ ভিআইপিরা বসবে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:১৩ পিএম, ২০২২-০৪-১৯

সাংবাদিকদেরকে ইফতারের টেবিল থেকে তুলে দিয়ে এক শিক্ষক বললেনঃ ভিআইপিরা বসবে

মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ‘এখানে বসছেন কেন?, এখানে ভিআইপিরা বসবে। বসলেই কি খাওন (খাবার) পাওয়া যাইব। উঠেন, বের হয়ে যান,। কথাগুলো একজন শিক্ষকের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এভাবেই অশোভন আচরণ করে ইফতার অনুষ্ঠান থেকে সাংবাদিরকে বের করে দিয়েছে এক শিক্ষক। সোমবার সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হকের মাতা জাহানারা হকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার অনুষ্ঠানে নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুমে এ ঘটনা ঘটে। ওই শিক্ষক হলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মোঃ ইকবাল। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে। জানা যায়, আইনমন্ত্রী আনিসুল হকের মাতা জাহানারা হকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাছরিন নবী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। আওয়ামীলীগের আমন্ত্রণে স্থানীয় ১০-১২ জন সাংবাদিক সংবাদ সংগ্রহ এবং ইফতার করতে সেখানে যান। দোয়ার শেষে ইফতারের আগ মুহুর্তে দুজন আওয়ামীলীগ নেতা সাংবাদিকদের ইফতার করার জন্য শিক্ষক রুমে গিয়ে বসতে বলেন। সাংবাদিকরা শিক্ষক রুমে গিয়ে বসেন। ওই রুমে টেবিলের উপর ইফতার সাজানো ছিল। রুমে তখন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন কিন্তু টেবিলে বসা নিয়ে তারা সাংবাদিকদেরকে কিছু বলেনি। সাংবাদিকরা যখন ইফতার করার জন্য শেষ মুহুর্তের অপেক্ষায় এমন সময় হঠাৎ করে শিক্ষক কাজী মোঃ ইকবাল ওই রুমে প্রবেশ করে। কাউকে কিছু জিজ্ঞেস না করে সাংবাদিকদের উদ্দেশ্য চোখ রাঙিয়ে উত্তেজিত কন্ঠে বলেন ‘এখানে বসছেন কেন?, এখানে ভিআইপিরা বসবে। বসলেই কি খাওন (খাবার) যাইব। উঠেন, বের হয়ে যান,। সাংবাদিকরা তখন শিক্ষকের এ আচরণের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে যায়। এসময় আওয়ামীলীগের কয়েকজন নেতা অনুরোধ করে কয়েকজন সাংবাদিককে টেনে ইফতার টেবিলে ফিরিয়ে নিয়ে যান। বাকীরা ইফতার না করে চলে যায়। এ ব্যপারে জানতে চাইলে অনুষ্ঠানে যাওয়া সাংবাদিক হান্নান খাদেম, মহিউদ্দিন মিশু, জালাল হোসেন মামুন মোহাম্মদ আবিরসহ অন্যরা বলেন, ইফতার আয়োজক কমিটির নেতাদের পরামর্শে ইফতার করতে নির্ধারিত রুমে গিয়ে বসেছিলাম। হঠাৎ করে ইকবাল মাস্টার এসে উত্তেজিত ভাষায় অসৌজন্য মূলক আচরণ করে আমাদেরকে বের হয়ে যেতে বলেন। একজন শিক্ষকের এমন ব্যবহারে আমরা বিস্মিত। এ ব্যপারে জানতে চাইলে শিক্ষক কাজী মোঃ ইকবাল বলেন, সাংবাদিকদেরকে আমি বলেছি, ‘আমার ভিআইপি মেহমানরা আসবে, চেয়ারগুলো ছেড়ে দেন’। আমার কথাগুলো এমনই ছিল।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর