শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪০ পিএম, ২০২৩-০৬-২২
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা কুমিল্লার হোমনায় কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার ও ভেকু মেশিনের সাহায্যে মাটি উত্তোলনের অভিযোগে দুই জনকে অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মিরশ্বিকারী এবং ফজুরকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এতে ড্রেজার পরিচালনাকারী মিরশ্বিকারী গ্রামের মো. জহিরুল ইসলামকে ৩ লাখ এবং ভেকুর পরিচালক ফজুরকান্দি গ্রামের মো. ফারুক আহমেদ বকুল মেম্বারকে নগদ ৫০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ হাসান এ দ-াদেশ দেন। সঙ্গে সঙ্গে তাদের ড্রেজার ও ভেকু সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এসময় সঙ্গে ছিলেন হোমনা থানা পুলিশের এসআই মো. ইকবাল মনির, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আবদুল করিম সরকার, নায়েব মো. হারুনুর রশিদ প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ হাসান জানান, তারা কৃষি জমি কেটে অবৈধ ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রি করছিল। তিনি বলেন, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন হোমনার অভিযান অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited