শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৩ পিএম, ২০২২-০৫-২৬
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন ৩জন। ২৬ মে বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৩নং মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:আক্তার হোসেন সরকার আ’লীগের দলীয় সিদ্বান্ত মেনে নিয়ে মনোনয়ন পত্র পত্যাহারের মাধ্যমে নির্বাচন হতে সরে পরেন। আরো মনোনয়ন পত্র প্রত্যাহার করেন হাজী আবদুর রশিদ ও সাংবাদিক মো: ফকরুল ইসলাম। তিন জন প্রত্যারের পর আরো ৯জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। এদের মধ্যে উল্লেখ যোগ্য প্রার্থী হলেন আ’লীগের মনোনীত কাজী তুফরীজ,স্বতন্ত্র হিসাবে জেলখানা থেকে নির্বাচন করছেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ, জয়নাল আবেদীন, ফরিদ উদ্দিন আহাম্মদ, মো: বশিরুল ইসলাম প্রমুখ। শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হবে।আগামী ১৫জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে মুরাদনগর সদর ইউনিয়নের রির্টার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো: মাসুদ আলম জানান চেয়ারম্যান পদে ৩জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। আগামী ১৫জুন মুরাদনগর সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited