শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫০ পিএম, ২০২১-০৫-১৭
আবীর আব্দুল্লাহ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব হওয়ায় এবারের ঈদে সকল শ্রেণী পেশার মানুষদের পাশাপাশি দেশের সাংবাদিকরাও শেখ হাসিনার "ঈদ উপহার" সামগ্রী পেয়ে ধন্য হয়েছেন। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের এক আলোচনা সভায় ভার্চুয়ালী আয়োজনে অনুষ্ঠিত সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্হানীয় এমপি জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে এক ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। ভার্চুয়ালী সভায় স্হানীয় সাংবাদিকরা বলেন, করোনাকালে প্রধানমন্ত্রীর "ঈদ উপহার" দেয়া এক যুগান্তকারী পদক্ষেপ। এটি ইতিহাস হয়ে থাকবে। সভায় সভাপতিত্ব করেন বাসস'র সাংবাদিক, ইউনিয়ন সভাপতি আতাউর রহমান। সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন সেক্রেটারি, জনকণ্ঠের সাংবাদিক হাজী নূরুল ইসলাম। গাজীপুর জেলার গাজীপুর সদর, টঙ্গী, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলা সমূহে কর্মরত সাংবাদিকরা ভার্চুয়ালী সভায় যোগদান করেন। বক্তব্য রাখেন এম এ সালাম শান্ত, এম এ সালাম রানা, আশরাফুল আলম আইয়ুব, বি এম বাবুল, নূরুল আমিন সিকদার, মনিরুজ্জামান ও সাদ্দাম হোসেন। আলোচনা সভায় সংগঠনকে আরো গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার দৃঢপ্রত্যয় ব্যক্ত করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited