শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৬ পিএম, ২০২৩-১১-২৩
এম.কামাল উদ্দিন(বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম): আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও রফাদফার বৈঠক হরহামেশাই চলছে তবে সাধারন জনগন দুশ্চিন্তায় আছে বলে প্রতিয়মান তথাপি সাধারন মানুষ মনে করছে নির্বাচনে সকল দলের অংশগ্রহণই একমাত্র সংকট নিরসনের উপায়। এদিকে জামাত -বি.এন.পি ও অন্যান্য দলের প্রতিনিয়ত হরতাল অবরোধ ডাকের বিরোদ্বে সরকার দলীয় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ সারা বাংলাদেশে একযোগে চলছে,এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে এ.কে খাঁন গেইটস্থ শান্তি ও উন্নয়ন সমাবেশ আকবরশাহ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সুলতান আহাম্মদ চৌধুরী (চেয়ারম্যান) এর সভাপতিত্বে ও মহানগর আওয়ামীলীগের সাবেক সহ প্রচার সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব খোরশেদ আলম সুজন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- দেশ এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল বিশ্ব আজ তাকিয়ে আছে আমাদের উন্নয়নের দিকে,সর্বক্ষেত্রে সফলতা দেশী বিদেশী কুচক্রী মহলের ইর্ষার কারন হয়ে দাড়িয়েছে,যারা জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে ক্ষমতা দখল করতে চায় এদেশের মানুষ তাদের আর ছাড় দেবে না তার বহিঃপ্রকাশ ঘঠিয়েছে বিগত নির্বাচন গুলোতে,এবারও আপামর জনতা তা করে আওয়ামী সরকার তথা উন্নয়নের রুপকার জননেত্রীকে ক্ষমতার মসনদে বসাবে।তিনি আরো বলেন- জ্বালাও পোড়াও অবরোধ হরতাল করে জামাত-বি.এন.পি যদি ক্ষমতা চান তাহলে আগামী ৭ই জানুয়ারীর জাতীয় নির্বাচনে যান। বক্তব্য রাখেন- পাহাড়তলী থানা আওয়ামীলীগের সহ সভাপতি ওয়াহিদুল আমিন চৌং, সাংগঠনিক সম্পাদক মাষ্টার এম কামাল উদ্দিন, আকবরশাহ থানা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব নিয়াজ আহমেদ, সাধারন সম্পাদক কাজী আলতাফ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক ফয়েজ আহাম্মদ, সাহাব উদ্দিন জাহেদ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আলহাজ্ব এরশাদ মামুন, উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামিলীগের সাবেক সহ সভাপতি মুজিবর রহমান, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ ইলিয়াস,আলহাজ্ব আজম খাঁন,মহানগর স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা নুরুল কবির,পাহাড়তলী থানা গার্মেন্টস শ্রমিকলীগের নাছির উদ্দিন বুলু, মহিলা নেত্রী সবিতা রানী,৯নং ওয়ার্ড যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited