শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৪৫ এএম, ২০২১-০৫-১০
সৌদিআরব থেকে আব্দুল্লাহ আল মামুন : সৌদি কর্তৃপক্ষ চলতি বছরে ‘বিশেষ শর্ত’ ও বিধি নিষেধ আরোপ করে হজ পালনের ঘোষণা দিয়েছে। গত রোববার (৯ মে) দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন ।
হজ ও ওমর মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, করোনা মহামারির কারণে চলতি বছর বিদেশিদের হজের অনুমতি দেওয়া নাও হতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি ।
তবে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য, নিরাপত্তা ও নিয়ম মেনে হজের সকল আয়োজন করা হবে ।
আরেক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের স্বাস্থ্য ইনস্টিটিউট পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবে এবং সব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নেবে। বিশেষ পদক্ষেপ ও প্রাতিষ্ঠানিক পরিকল্পনার বিষয়টি পরবর্তীতে প্রকাশ করবেন।
প্রতিবছর মক্কা ও মদিনার উদ্দেশ্যে বিশ্বব্যপী প্রায় ২৫ লক্ষাধিক এর অধিক ব্যক্তি হজ পালন করতে গমন করেন। এতে করে সৌদি আরব প্রতিবছর প্রায় ১২ বিলিয়ন ডলারের অধিক আয় করে।
গত বছর করোনা মহামারির কারণে বিদেশিদের হজের অনুমতি দেওয়া হয়নি। সীমিত পরিসরে মাত্র এক হাজার সৌদি নাগরিক এবং সৌদিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিয়ে হজ পালন করা হয় ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited