শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৯ পিএম, ২০২৩-০৬-১৩
বেঞ্জামিন রফিক : নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান সাদেক ও আশরাফুল হত্যা মামলার ২১ দিন পার হয়ে গেলেও প্রধান আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আছে। তারা কখনো একা আবারো কখনো একত্রিত হয়ে নিজেদের ছবি দিচ্ছে এবং যোগাযোগ রাখছে তাদের পরিচিতজনদের সাথে। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা তাদের ধরতে দেখাচ্ছেনা তেমন কোনো আগ্রহ এমন আশংকার খবর পাওয়া গেছে গোটা নরসিংদী জুড়ে।
এমতাবস্থায় সাধারণত মানুষ হচ্ছে আতংকিত তাদের ধারনা আসামীরা এভাবে বাইরে ঘুরতে থাকলে তারা যেকোনো সময়ে আরোও অপরাধ সংঘঠিত করতে পারে।এইসব দেখে আইনের উপর থেকে মানুষের ভয় কমে অপরাধ বেড়ে যাওয়ার আশংকা করছেন অনেকে।
একাধিক সূত্র জানিয়েছে, গত ২৬ শে জানুয়ারী নরসিংদী জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় ছাত্রদল কিন্তু কমিটিতে সভাপতি করা হয় অস্ত্র ব্যবসায়ী গুম ফেতর সিদ্দিকুর রহমান নাহিদকে, এর প্রতিবাদে ছাত্রদলের একাংশ দীর্ঘ চারমাস ধরে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের ব্যাপারে আপোষ না করে খায়রুল কবির খোকন ও জেলার নেতারা উল্টো উস্কানি দিতে থাকে।এর জের ধরে গত ২৫ শে মে আন্দোলনরত ছাত্রদল কর্মীরা বিশাল মোটরবাইক বহর বের করে এবং শেষে তারা খায়রুল কবির খোকনের বাসভবন তথা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে খোকনের বাসভবন থেকে গুলিবর্ষণ শুরু হয় এবং গুলি সাদেকুর রহমানের মাথায় ও আশরাফুলের পেটে লাগে। এবং তখন খুনি ""খোকন"" উপস্থিত সবার সামনে নাহিদ কে বলে, আরও ৪/৫ জন কে গুলি করে ফেলে দেও,যা ঐ সময় খুনি "" খোকনের"" সাথে উপস্থিত থাকা এক নেতা সাদেকের জানাজার মাঠে সবার সামনে বলেছেন, সাদেক নরসিংদী জেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল নেয়ার পথে ও পরদিন সকালে আশরাফুল ঢাকা মেডিকেলে মারা যায়।এর পর , সাদেক জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ও হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার কারণে, সাদেকের পরিবার এবং নরসিংদী জেলাবিএনপি ও জেলা ছাত্রদল ও হাজিপুর ইউনিয়নের জনগণসহ বিভিন্ন কর্মী ও নেতৃবৃন্দ তার এই হত্যার বিচারের দাবিতে, কেন্দ্রীয় বিএনপি'র যুগ্ন মহাসচিব, জেলা বিএনপির সভাপতি,খাইরুল কবির খোকন,শিরিন সুলতানা ও নাহিদকে দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনার জন্য বিচার দাবি করে ২৫/৫/২০২৩(সাদেক মারা যাওয়ার দিন) সন্ধ্যায় নরসিংদী শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমান ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।এর পরদিন সাদেকের পরিবার নরসিংদী মডেল থানায় ""খুনি খোকন,শিরীন সুলতানা,নাহিদ ও সাদেক হত্যার সাথে জড়িত ও উপস্থিত, ৩০ জনকে এজহারভুক্ত ও অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited