চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করতে চান লিয়ন

স্পোর্টস ডেস্ক:    |    ০৩:০২ পিএম, ২০২২-০৩-০৩

পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করতে চান লিয়ন

দীর্ঘ ২৪ বছরের বিরতির পর রোববার পাকিস্তানে গিয়ে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারের এটি প্রথম পাকিস্তান সফর। প্রথম পাকিস্তান সফরকে স্মরণীয় করে রাখতে চান অস্ট্রেলিয়ান অফস্পিনার নাথান লিয়ন।
বুধবার এক সাক্ষাৎকারে অসি তারকা অফস্পিনার বলেন, ‘আমার লক্ষ্য পাকিস্তান থেকে ৩-০ ব্যবধানে সিরিজ জেতা।’
শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্ট অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জিং বলে মানছেন ৩৪ বছর বয়সী অসি অফস্পিনার।
তার ভাষ্য, ‘চ্যালেঞ্জিং হলেও আমাদের প্রস্তুতি ভালোই হচ্ছে। রাওয়ালপিন্ডির পিচ সংযুক্ত আরব আমিরাতের মতো। প্রথম দুদিন পেসারদের সাহায্য করবে। তৃতীয় দিন থেকে পিচের ফায়দা তুলতে পারবে স্পিনাররা। তখনই স্পিন, রিভার্স সুইং কাজ করা শুরু করবে।’
অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরকে গর্বের বলে মানছেন লিয়ন। একই সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা, আতিথেয়তা নিয়েও প্রশংসা ঝরেছে লায়নের কণ্ঠে, ‘দুর্ভাগ্যজনকভাবে ক্রিকেট থেকে এক দশকের জন্য নির্বাসিত ছিল পাকিস্তান। এই সফরে পাকিস্তান এবং বিশ্ব ক্রিকেট দুই পক্ষই উপকৃত হবে।’
লিয়ন প্রশংসা করেছেন পাকিস্তানি ব্যাটারদেরও, ‘সবসময়ই আমি সেরা ব্যাটারদের বিপক্ষে বোলিং করতে মুখিয়ে থাকি। বাবর আজম সেই সেরা ব্যাটারদের একজন। পাকিস্তানি ব্যাটারদের বিপক্ষে বোলিং করাটা আমার কাছে চ্যালেঞ্জিং।’
এখন পর্যন্ত ১০৫ টেস্ট খেলে ৩১.৭৯ গড়ে ৪১৫ উইকেট ঝুলিতে পুরেছেন লিয়ন। এশিয়ান কন্ডিশনে ১৯ টেস্টে ৩১.২৪ গড়ে লায়নের সংগ্রহ ৯৫ উইকেট।
পাকিস্তানের বিপক্ষে তার বোলিং গড় (৪৭.১৮) সবচেয়ে ভয়াবহ ঠিকই। তবে এশিয়ায় উইকেটের শতক পূর্ণ করতে লিয়ন যে মুখিয়ে থাকবেন, তা তো বলাই যায়।

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর