শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৬ পিএম, ২০২৩-০৯-১২
আশরাফুল আলম আইয়ুব : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়ার রত্নগর্ভা মা রাবেয়া আক্তার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে এসিল্যান্ডের বাস ভবনে তিনি ইন্তেকাল করেন।
মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বোরহান উদ্দিনের স্ত্রী। মৃতুকালে তিনি স্বামী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান,কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাদ যোহর কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে যানাজা শেষে গ্রামের বাড়ী লক্ষ্মীপুরের উদ্দেশে মরদেহ নিয়ে যায়। সেখানে দ্বিতীয় নামাজে যানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নয়স্থ ১নং ও ২ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, সেই ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি`...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited