শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:২১ পিএম, ২০২০-১০-০৫
মোর্শেদুল ইসলাম শাজু : কুমিল্লার হোমনা-ঢাকা সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এ অভিযানের নেতৃত্ব দেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত হোমনা-ঢাকা সড়কের পঞ্চবটি থেকে মাথাভাঙা ছিনাইয়া এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়কের দুপাশে গড়ে উঠা ৬০টি অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ গৌরিপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাফরুল হায়দার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত জানান, অভিযানে হোমনা-ঢাকা সড়কের পঞ্চবটি ও মাথাভাঙা এলাকার দুপাশে সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
গৌরিপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাফরুল হায়দার বলেন, পঞ্চবটি ও মাথাভাঙা এলাকায় হোমনা-ঢাকা সড়কের দুপাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গত মাসের ২ তারিখে জানিয়ে দেওয়া হয়েছিল। পরে ৩ অক্টোবর মাইকিং করা হয়েছে। আজ সোমবার অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited