শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০১ পিএম, ২০২৩-০৫-০৮
আব্দুস সবুর খান, টঙ্গী: গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-জামালপুর জেলার মোঃ মাসুম আহাম্মেদ (২৭), নরসিংদীর জেলার মো: আশরাফুল (৩১), শেরপুর জেলার ওমর ফারুক (২৫), ময়মনসিংহ জেলার মোঃ নুরুজ্জামান (৩০) ও গাজীপুর জেলার মোঃ সজীব মিয়া (২৫)। এসময় তাদের কাছ থেকে ১টি ছোরা, ১টি খুর এবং ৩টি ছুরি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম জানান, রোববার মধ্যরাতে টঙ্গী পূর্ব থানার চেরাগআলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কতিপয় সশস্ত্র ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে টঙ্গীর স্টেশন রোড হইতে নতুন বাজারসহ টঙ্গী বাজারগামী ময়মনসিংহ হইতে ঢাকাগামী মহাসড়কে পথচারীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নিতো। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তিনি আরো বলেন, টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited