শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৪৮ পিএম, ২০২৩-০৪-২৮
মোঃমিজানুর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ হলরুমে শুভ উদ্বোধন হলো সামাজিক সংগঠন "রক্তিম ফাউন্ডেশন" এর। "নির্ভরতায় অবিকল্প" এই স্লোগানকে ধারণ করে আজ সকাল ১০ ঘটিকায় সংগঠনটির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। "রক্তিম ফাউন্ডেশন" এর প্রতিষ্ঠাতা কিশোর লেখক নাজমুল হাসানের সঞ্চালনায় উক্ত সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন - উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব জাহাঙ্গীর আলম সরদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - উলিপুর উপজেলার সুযোগ্য উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আবু সাঈদ সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের পরিচালক জনাব আসাদুজ্জামান আসাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুদ্দোহা শাকিল ও খাইরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন "ভিন্নচোখ ফাউন্ডেশন" এর প্রতিষ্ঠাতা সদস্য সৌমিক দে। এবং ক্রিকেটার মাহমুদুল হাসান রাব্বি সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited