চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেপ্তার

মুরাদনগরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০৫ পিএম, ২০২৩-০১-২৫

মুরাদনগরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্ত ও লাঞ্চিত করার অভিযোগে জাকির হোসেন (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা উপস্থিত থেকে ওই যুবককে গ্রেফতার করার নির্দেশ প্রদান করেন।
অভিযুক্ত জাকির হোসেন উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত্যু আব্দুল গফুর মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামের জাকির হোসেন বেশ কিছুদিন ধরে একই এলাকার ও পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেনির ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া আসার সময় উত্ত্যেক্ত করে আসছিল। প্রতিদিনের মতো ওই ছাত্রী  বুধবার স্কুলে যাওয়ার পথে ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানী করার চেষ্ঠা করে।ওই স্কুল ছাত্রী প্রতিবাদ করলে তাকে চড়-থাপ্পর দিয়ে লাঞ্চিত করে। পরে স্কুল কতৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাওয়ায় গ্রেফতার ও তাকে আদালতে প্রেরনের নির্দেশ প্রদান  করেন।
এ সময় তাকে সহায়তা করেনএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, মুরাদনগর থানার এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে মুরাদনগর থানার একদল পুলিশ। 
উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী বলে আমি স্কুলে আসার পথে রাস্তায় জাকির আমাকে জড়িয়ে ধরে ও আমার স্পর্শ কাতর অঙ্গে হাত দেওয়ার চেষ্টা করে। আমি প্রাণপন চেষ্টা করে মুক্ত হলে সে আমাকে চড়-থাপ্পর মারে। এ ঘটনায় আমি ও আমার মা প্রধান শিক্ষকের নিকট বিচার চাই।
এ ব্যাপারে পাঁচকিত্তা হাই স্কুলের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মেয়ের মা বিষয়টি আমাকে অবগত করলে আমি উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার আলা উদ্দিন ভূঞা জনি তাৎক্ষনিক ভাবে সহকারী কমিশনার ভূমি নাজমুল আলমকে ঘটনাস্থলে পাঠান।
তবে এ বিষয়ে অভিযুক্ত জাকির তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে রামচন্দ্রপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকনের নিকট জানতে চাইলে তিনি জানান ওই ছাত্রীর নিজেই জাকিরকে অভিযুক্ত করেছে।   
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নাজমুল হুদা জানান ঘটনা সত্য বলে প্রতীয়মান হওয়ায় তাকে গ্রেফতারের নির্দেশ প্রদান করি কিন্তু অভিযুক্ত জাকির অভিযোগ অস্বীকার করায় তাকে নারী ও শিশু আদালতে প্রেরণ করা হচ্ছে। 


 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর