চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শিক্ষার্থীদের নীতি নৈতিকতার আদর্শবান মানুষ হতে হবে- ধর্ম প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নীতি নৈতিকতার আদর্শবান মানুষ হতে হবে- ধর্ম প্রতিমন্ত্রী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:৫৮ পিএম, ২০২২-১১-০১

শিক্ষার্থীদের নীতি নৈতিকতার আদর্শবান মানুষ হতে হবে- ধর্ম প্রতিমন্ত্রী

রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, দেশপ্রেমের প্রত্যয় ও প্রবল আত্মবিশ্বাসে বর্তমান প্রজন্মকে সুন্দর আগামী গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র জিপিএ-৫ অর্জন তথা মেধাবী হলে হবে না বরং শিক্ষার্থীদেরকে নীতি-নৈতিকতার উপর অধিষ্ঠিত থেকে মনুষ্যত্ববোধের জাগরণের মাধ্যমে আদর্শবান ও আলোকিত মানুষ হতে হবে। প্রতিমন্ত্রী জামালপুরে বগাবাইদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি উদ্যোগে ২৫০ অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-করণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সোমবার বিকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন-শিক্ষার্থীদের সত্যিকারের মানুষের মতো মানুষ হতে হলে জীবনের প্রত্যেক প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মোকাবেলা করতে হবে। আগামীর সোনার বাংলা গড়তে তোমরাই নেতৃত্ব দেবে। নিজেকে গড়তে হলে ভবিষ্যতের লক্ষ্য স্থির করে অধ্যবসায় করতে হবে। শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। এভাবে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে, বিশ্বে দেশের মুখ উজ্জ্বল হবে। জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আই.এইচ.এইচ.নেদারল্যান্ডimage প্রতিনিধি এনেস গুভেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, একাউন্টস এন্ড এডমিন অফিসার কহিনুর আলম, প্রজেক্ট ম্যানেজার এম.এ কায়েস, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর পৌরভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ধর্মপ্রতিমন্ত্রী বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের ২৫০অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ ৩জন হতদরিদ্রের মাঝে অটোরিক্সা বিতরণ করেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর