শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৫৪ পিএম, ২০২১-০৭-৩১
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের ইন্দুরকানীতে আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাড়েরহাট এলাকায় উমেদপুরের নাসিরউদ্দিন শেখ ও জাকির হোসেন এ ঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। ভুক্তভোগী নাসির শেখ জানায়, ,কবির হোসেন , ছগির ,রফিকুল ইসলাম, আলতাফ হাওলাদার, মো:বাচ্চু, সগীর দলবল নিয়ে নাছির উদ্দিন ও তার পরিবারের উপর বিভিন্ন সময় হামলা করে নাসির ও জাকিরের জমি দখল করে সীমানা পিলার উপড়ে ফেলে। তিনি আরো জানান,পিরোজপুর জেলাধীন ইন্দুরকানী উপজেলার উমেদপুর মৌজার এস এ ৫৪৭ , ৫৪৮,ও ৫৪৯ নং খতিয়ানের এস এ ৩৬২ ,৩৬৪, ৩৭৫,৩৭৭,৩৭৬ ও ৩৮০ নং দাগের ৩.১৮ একর ভুমি আদালতের রায় মোতাবেক আদালতের জারীকারক লাল নিশান পুতে আমাদের বুঝিয়ে দেন কিন্তু কবীর গং ওই লাল নিশানা উপড়ে ফেলে সীমানা পিলার ভেঙ্গে জমি দখলের চেষ্টা করে, এসময় আমি বাধা দিলে তারা আমাদের মারধর করে । স্থানীয় বাসিন্দা বারেক হাওলাদার জানায় , আদালতের রায় অমান্য করে কবির গং বিভিন্ন সময় সন্ত্রাসী কায়দায় নাসির ও তার পরিবারের উপর হামলা করে জমি দখলের চেষ্টা করে । এ ব্যাপারে নাসির ও জাকির বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে একাধিক বার সালিশ বৈঠক হয়। কিন্তু কোন সালিশে সিদ্ধান্ত কবির গং মানেনা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা, জামাল বেপারী ও আরিফ সিকদার জানান, কবির গং বিভিন্ন সময় নাসির ও তার পরিবারের উপর হামলা চালানো সহ তার পরিবাররকে হুমকি সহ তাদের জমি দখলের চেষ্টা করছে। স্থানীয় তহসিলদার আবুল বাসার জানায়, আগামী ১ আগষ্ট স্থানীয় গণ্যমান্যদের নিয়ে সালিশ বৈঠক হওয়ার তারিখ দেয়া আছে কিন্তু কবীর গং এর আগেই জমি দখলের উদ্দেশ্যে জমিতে ধানের বীজ রোপনের চেষ্টা করে এতে নাসির শেখ বাধা দিলে তারা নাসির শেখের ছেলে সাব্বিরকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করে আমরা এর তীব্র নিন্দা জানাই। স্থানীয় মসজিদের মোয়াজ্জিন লোকমান হোসেন মোল্লা জানান, আমি মসজিদে আসার পথে সাব্বিরকে ধাওয়া করতে দেখে সাব্বিরকে পালিয়ে যেতে বলি। অনুসন্ধানে জানা গেছে, কবীর গং এলাকার চিহ্নিত ভুমিদস্যু এবং সন্ত্রাসী হিসেবে পরিচিত। তারা বিভিন্ন সময় বিভিন্ন লোকের জায়গা জমি বে- আইনী ভাবে দখল করে এতে কেউ বাধা দিলে তারা হামলা চালায় । এদিকে সংশ্লিষ্ট বিষয়ে কবীর গংদের সাথে েেযাগাযোগ করে তাদের মতামত জানার অনেক চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited