শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:২৪ পিএম, ২০২৩-০৭-১০
মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : ১০-০৭-২০২৩ইং কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে ফকির মোহাম্মদ কাসেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাতা কলমে মোট শিক্ষার্থী ২১২ থাকলেও বাস্তবে ৬জন শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছে। গত রোববার স্কুল চলাকালীন সময়ে অত্র স্কুলে উপস্থিত হয়ে দেখা যায়, শিক্ষকরা ক্লাসে না গিয়ে অফিস রুমে বসে খোস গল্পে ব্যস্ত সময় পার করছেন। এসময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সহকারি শিক্ষিকা শারমিন আক্তার ও আরেফা বেগম তড়িঘরি করে ক্লাসে চলে যান। কিন্তু শিক্ষকদের গাফিলতির কারণে অত্র বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নড়বরে হয়ে পড়েছে। এর বাস্তব প্রমাণ মেলে তৃতীয় শ্রেণিতে ২ জন, চতুর্থ শ্রেণিতে ৩জন এবং পঞ্চম শ্রেণিতে ১জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর সাথে কথা বলতে চাইলে তিনি উত্তেজিত হয়ে যান এবং অশালিন ভাষায় কথা বলতে থাকেন। এ বিষয়ে উলিপুর প্রাথমিক শিক্ষা অফিসার এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited