শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৫ পিএম, ২০২২-০৯-২৯
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে নিরাপত্তা ব্যবস্থায় থানা পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিটি ম-পের জন্য ৫শ’ কেজি করে চাল উপহার দেওয়া হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এবছর হোমনায় মোট ৪৭টি পূজা ম-প স্থাপন করা হয়েছে। নিñিদ্র নিরাপত্তা দিতে প্রতিটি পূজা ম-পে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনছারবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে; পাশাপাশি পূজা ম-পের স্ব স্ব পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবকও রাখা হবে। অধিক ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ এবং সাধারণ বিবেচনায় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হবে। বেশী ঝুঁকিপূর্ণ ম-পে অস্ত্রধারী ৮ জন, কম ঝুঁকিপূর্ণ ম-পে ৬জন ও সাধারণ ম-পে ৪জন আনসার সদস্য নিরপত্তায় নিয়োজিত থাকবে এবং পুলিশের ১জন সাব ইন্সপেক্টরের অধীনে ২জন করে কনস্টেবল নিয়ে গঠিত ৫টি টিম সার্বক্ষণিক টহলে থাকবে।
এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার হোমনা থানার উদ্যোগে থানা মিলনায়তনে ম-প কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) স্পিনা রানী প্রামাণিক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন লাল রায়, সাধারণ সম্পাদক রতন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited