শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২৩ পিএম, ২০২১-০৪-২৪
সৌদি আরব থেকে আব্দুল্লাহ আল মামুন : আগামী ১০ বছরে কার্বন নিঃসরণ ৫০ শতাংশ কমানোর জন্য ১০ বিলিয়ন গাছ রোপণের প্রকল্প হাতেনিয়েছে সৌদি সরকার। বৃক্ষরোপণ তথা কৃষিক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা রয়েছে। তাই এ প্রকল্পেবাংলাদেশি কর্মীদের নিয়োগের প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
মঙ্গলবার (২০ এপ্রিল) দূতাবাস জানায়, সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রীড. আব্দুল্লাহ আবু থুনিয়ানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন দেশটিতে নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত মোহাম্মদজাবেদ পাটোয়ারী। এ সময় রাষ্ট্রদূত এ প্রস্তাব দেন।
সৌদি উপমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিষয়টি প্রকল্পের ফোকাল পয়েন্ট কৃষিমন্ত্রীর কাছে পৌঁছেদেবেন বলে রাষ্ট্রদূতকে অভিহিত করেন। প্রায় ২৩ লাখ বাংলাদেশি কর্মীর সৌদি আরবে বসবাস ওতাদের চাকরি এবং চলতি বছরের মার্চ মাস থেকে ‘শ্রম সংস্কার উদ্যোগ’ চালু করার জন্য সৌদিসরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী। একইসঙ্গে তিনি সৌদি উপমন্ত্রীকে জানান, তার সরকারের নেওয়া এই উদ্যোগে গৃহকর্মীর দায়িত্ব পালনকরা অনেক বাংলাদেশি নারীকর্মী বাদ পড়েছেন।
এমন পরিস্থিতিতে এসব গৃহকর্মীদের সৌদি ‘শ্রম সংস্কার উদ্যোগ’ এর অন্তর্ভুক্ত করার জন্য উপমন্ত্রীকেঅনুরোধ করেন রাষ্ট্রদূত। জবাবে উপমন্ত্রী আবদুল্লাহ আবু থুনিয়ান সৌদি আরবের জন্য বাংলাদেশএকটি গুরুত্বপূর্ণ দেশ দাবি করে বলেন, ‘শ্রম সংস্কার উদ্যোগ’ এর বাস্তবায়ন মূল্যায়ন করা হচ্ছে এবংভবিষ্যতে সরকার গৃহকর্মীদের এই উদ্যোগে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে পারে।
বৈঠকে সৌদি উপমন্ত্রী আরও জানান, অভিবাসী শ্রমিকদের জন্য চলমান বিশেষ এক্সিট কর্মসূচিটিত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ইকামার মেয়াদোত্তীর্ণ কর্মীদের চূড়ান্ত এক্সিট ভিসা ইস্যুকরার প্রক্রিয়াটি আরও কম সময়ে সম্পন্ন হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited