শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:০৩ পিএম, ২০২২-০২-১০
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহার ও নানা সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খাগরিয়া ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. জামাল উদ্দিন (৫০), ইয়াছমিন আক্তার (৩২) ও মো. লোকমান (৩২)। এদের মধ্যে জামালের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি এবং ১৩ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়।
গ্রেফতার সবার বাড়ি খাগরিয়া ইউনিয়ন এলাকায়।
র্যাব জানায়, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অস্ত্র হাতে সংঘর্ষে জড়ায় বিভিন্ন দুষ্কৃতকারীরা। তাদের গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে র্যাব। একপর্যায়ে বুধবার ভোরে অস্ত্রসহ জামালকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার সহযোগী ইয়াসমিন ও লোকমানকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সাতকানিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited