শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৫ পিএম, ২০২১-০৩-০২
নিউজ ডেস্ক : কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২১-২২ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে দৈনিক দিনকালের মশিহুর রহমান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের রুবেল হাওলাদার বিজয়ী হয়েছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের ১৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক ও ট্রেজারার পদে ভোট প্রতিদ্বন্দ্বিতা হয়। অন্য ৯টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।সভাপতি পদে দৈনিক দিনকালের মশিহুর রহমান বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কালের কণ্ঠের আশরাফুল আলম। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন দৈনিক ইত্তেফাকের রুবেল হাওলাদার। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজটাইমের আজাদ রহমান।ট্রেজারার পদে বিজয়ী হয়েছেন দৈনিক জনকণ্ঠের সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি, সহ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ঢাকা ট্রিবিউনের সানাউল হক টিপু।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ সভাপতি জাকারিয়া হায়দার, সহ সভাপতি লুৎফর রহমান, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং দফতর ও প্রচার সম্পাদক ওহেদুননবী বিপ্লব।সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এম এ জলিল উজ্জ্বল, গাফফার হোসেন ইমন, আজিজুর রহমান শাহ, মফিজুল ইসলাম মাহফুজ ও জাকির হোসেন।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited