চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে গৃহবধু ও শিশু হত্যার পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে গৃহবধু ও শিশু হত্যার পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪৪ পিএম, ২০২৩-০৬-২০

সিরাজগঞ্জে গৃহবধু ও শিশু হত্যার পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জে সৎ বোনের প্রাক্তন প্রেমিককে সাথে নিয়ে বোনকে গলা কেটে হত্যার অভিযোগে প্রাক্তন প্রেমিক ও ভাই এবং শিশু সন্তানকে হত্যার অভিযোগে সৎ পিতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে পৃথক দুই আদালত। রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এরফান উল্লাহ এই রায় দুটি প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাক্ষনগাতি গ্রামের হায়দার আলীর ছেলে সাদ্দাম হোসেন, নাটোরের ক্ষিরপোতা গ্রামের হাসান তালুকদারের ছেলে মাসুদ ও বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের জজ মিয়ার ছেলে মনিরুল ইসলাম। সাজাপ্রাপ্তদের মধ্যে ছাদ্দাম ও মাসুদ পলাতক রয়েছেন।

আদালতসূত্র জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাক্ষনগাতি গ্রামের হাসান তালুকদার তার প্রথম পক্ষের সন্তান মাসুদকে লালন পালন না করায় সে পিতার উপর ক্ষিপ্ত ছিল। অপরদিকে হাসান আলী তার দ্বিতীয় পক্ষের মেয়ে শিউলি খাতুনকে তার প্রেমিক সাদ্দাম হোসেনের সাথে বিয়ে না দিয়ে অন্যত্ত বিয়ে দেওয়ায় সাদ্দাম হোসেনও ক্ষিপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় সাদ্দাম হোসেন ও মাসুদ যোগসাজশে ২০১০ সালের ২০ নভেম্বর হাসান আলীর মেয়ে শিউলি শ্বশুরবাড়ি থেকে তার বাড়িতে বেড়াতে আসলে কৌশলে ডেকে নিয়ে পাশ্ববর্তি রাজিবপুর বিলে গলাকেটে হত্যা করে। হত্যার পরদিন হাসান আলী সাদাদাম ও মাসুদের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির আজ এই সাজা প্রদান করেন।

অপরদিকে জেলার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি গ্রামের সাহিদা খাতুন প্রথম স্বামীর সাথে বিয়ের পর একই উপজেলার পাশ্ববর্তি গোপালপুর গ্রামের মনিরুলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পর থেকেই মনিরুলের চক্ষশূলে পরিনত হয়। শাহিদার প্রথম পক্ষের সাত বছরের শিশু সন্তান শাহাদৎ হোসেন। একপর‌্যায়ে ২০১৯ সালের ১৯ মে বিকেলে মিষ্টি খাওয়ানোর কথা বলে শিশু শাহাদৎকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোজ হয় মনিরুল। এর ছয়দিন পর পাশ্ববর্তি শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর চরে অর্ধগলিত অবস্থায় শিমু শাহাদাতে লাশ পাওয়া গেলে শাহিদা খাতুন মনিরুলসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এরফান উল্লাহ আজ মনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর