শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৭ পিএম, ২০২৩-১১-২২
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শিতলকুর্শা গ্রামের একটি গাছের বাগান থেকে শফিকুল ইসলাম শফি মোল্লা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২নভেম্বর) সকালে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম শফি মোল্লা প্রতিবেশি গোদাশিমলা এলাকার মোল্লাবাড়ীর মৃত জয়নাল আবেদীন মোল্লার পুত্র। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ডাক্তার আব্দুল জলিলের বাড়ির পিছনে কাজ করতে যায় জনৈক মহিলা। ওই মহিলা গাছের (কাঠ) বাগানে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়রা শফিকুল ইসলাম শফি মোল্লার মরদেহ শনাক্ত করে পুলিশে খবর দেন। পরে পুলিশে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, ‘সদর উপজেলার শীতলকুর্শা এলাকা থেকে শফিকুল ইসলাম শফি মোল্লা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited