চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে গৃহবধূ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫৫ পিএম, ২০২০-১০-০৬

মুরাদনগরে গৃহবধূ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বেলাল উদ্দিন আহাম্মদ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারে ফুড ব্যাংক ফাউন্ডেশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন। মামলা সুত্রে জানা যায়, বাঙ্গরা থানাধীন সিমানা পাড় গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে ইয়াছমিন আক্তারের সাথে ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার বিশারাবাড়ি গ্রামের নূর-মুহাম্মদের ছেলে সাইফুল ইসলামের সাথে ১ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামী যৌতুকের জন্য নির্যাতন করত ইয়াসমিনকে। নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি থেকে কয়েক দফা টাকা এনে দিয়েছিলেন স্বামীকে। সর্বশেষ ১অক্টোবর ইয়াসমিনকে তার বাবার বাড়ি থেকে ৩লাখ টাকা এনে দিতে বলে স্বামী সাইফুল ইসলাম। ২অক্টোবর রাতে ইয়াসমিন  টাকা এনে দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করলে তার উপর নির্যাতন চালায় স্বামী এবং তার পরিবার। নির্যাতনের এক পর্যায়ে ইয়াসমিনের মৃত্যু হলে বসতঘরের পাশের একটি রুমে সিলিং ফ্যানের সাথে তার লাশ ঝুলিয়ে রাখা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আবুবকর সবুজ, সমাজসেবক আনিসুর রহমান খাঁন, ফুড ব্যাংক ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইয়াসিন আহম্মেদ জয়, নজরুল  নার্গিস বিদ্যা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক রবিন মিয়া, এম.এ হান্নান ইকবাল হোসেন। এসময় বক্তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। উপস্থিত ছিলেন, শাহজালাল, সাইদুর রহমান, মুকবল হোসেন, ইউনুস মমিন, মো. আশিক, রবিউল হক, কাইয়ুম মিয়া, হারুনুর রশিদ প্রমুখ। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর