শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৩ পিএম, ২০২১-০২-১৪
এম.এ.মুঈদ হোসেন আরিফ, ফরিদপুর ॥ ফরিদপুর সদর থানার ডিক্রীর চর এলাকার স্লুইচ গেইট, বেঁড়িবাঁধ নামক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে ফরিদপুর মানবিক স্কুল। এই স্কুলে বিনা বেতনে লেখা-পড়ার সুযোগ পাচ্ছেন সমাজের সুবিধাবঞ্চিত গরীব, অসহায়, এতিম ও বস্তির শিশুরা। এইসব সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলগামী করতে মানবিক স্কুল কর্তৃপক্ষ এদের হাতে তুলে দিচ্ছেন বিনামূলে স্কুল ব্যাগ, শীতবস্ত্র, স্কুলড্রেস সহ নানান ধরনের লোভনীয় শিশু সামগ্রী। মানবিক ফরিদপুর নামক একটি সামাজিক সংগঠন কর্তৃক সম্পূর্ণ তাদের নিজস্ব অর্থায়নে এই মানবিক স্কুলটি প্রতিষ্ঠিত করেন “মানবিক ফরিদপুর” সংগঠনের সভাপতি নিলুফার ইয়াসমিন রুবি। তারই সভাপতিত্বে, স্কুলের সকল সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ডিজিটাল বই, ব্যাগ বিতরণ করা হয়। এই মহান মানবিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল। বই ও ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে সদর উপজেলা শিক্ষা অফিসার, নার্গিস জাফরী বঞ্চিত শিশুদের ভবিষ্যতের যোগ্য প্রজন্ম হয়ে ওঠার আহ্বান করেন। উপজেলা শিক্ষা অফিসার তার বক্তব্যে “মানবিক ফরিদপুর” এবং মানবিক স্কুল কর্তৃপক্ষকে মানবিক কর্মকান্ডে নিজেদের নিবেদিত করায় ধন্যবাদ জানান। পাশাপাশি জেলা শিক্ষা অফিসারকে “মানবিক স্কুলের” সকল সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সকল প্রকার সাহায্য সহযোগিতা করার অনুরোধ করেন। পাশপাশি তিনি তার সাধ্যের মধ্যে সংশ্লিষ্ট সকলের প্রতি সদয় হবেন বলে আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, মানবিক স্কুলের সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক নিলয় বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হোসেন মিলন, সাহিত্য সম্পাদক মোস্তফা মাহবুব বুলু, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল তালুকদার রোনালসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা এবং বঞ্চিত স্কুলের অভিভাবকরা। শুভেচ্ছাসহ সকলেরর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্কুলের সভাপতি বিশিষ্ট মানবিক ব্যক্তিত্ব নিলুফার ইয়াসমিন রুবি বলেন, ঢাকা ইউরেকা স্কুলের প্রতিষ্ঠাতা জনাব, নুরুজ্জামান ফিরোজ এর সার্বিক সহযোগিতায় ও অনুপ্রেরণায় এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে অজোপাড়াগাঁ ও চর অঞ্চলের সুবিধাবঞ্চিত একশ জন বাচ্চা নিয়ে কাজ শুরু করছি। ভবিষ্যতে জেলার প্রতিটি উপজেলা ও প্রতিটি ইউনিয়ন এবং মহল্লায় একটি করে মানবিক স্কুল প্রতিষ্ঠিত করবো। এজন্য চাই সংশ্লিষ্ট সকল মহলের সার্বিক সহযোগিতা। উল্লেখ্য, মানবিক স্কুলের সবচেয়ে বড় মানবিক বিষয়টি হলো এই বিদ্যালয়ের সাথে যারা নিঃস্বার্থে কাজ করছেন, তাদের যে কোন আনন্দ অনুষ্ঠানের সমস্ত খরচের নগদ অর্থ এই সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে উন্নত মানের খাবার সামগ্রী তৈরী করে সবার মাঝে বিতরণ করেন। এর মধ্যে থাকে বিরিয়ানি, পোলাও, মাংস সহ বহু মূল্যবান লোভনীয় খাবার। ফরিদপুর মানবিক স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার জন্য মানণীয় প্রধান মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ফরিদপুরের জেলা প্রশাসকের সদয় দৃষ্টি আকর্ষন করছি। পাশাপাশি এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ফরিদপুরের জেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারকে ফরিদপুর মানবিক স্কুল কর্তৃপক্ষ শুভেচ্ছাসহ ধন্যবাদ জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited