চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চীন-তাইওয়ান সম্পর্ক: উত্তেজনা চরমে!

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:১৪ পিএম, ২০২২-০১-২৪

চীন-তাইওয়ান সম্পর্ক: উত্তেজনা চরমে!

তাইওয়ানের আকাশসীমায় আবারও ঢুকে পড়েছে চীনা যুদ্ধবিমান। তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ৩৯টি সামরিক বিমান পাঠিয়েছে চীন। সীমান্তে উত্তেজনা বাড়াতে চীন এমনটা করেছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

সম্প্রতি নৌপথেও যুক্তরাষ্ট্র ও চীনের আধিপত্য নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। এদিকে, ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমান পাঠালো চীন।
তাইওয়ানের আশেপাশে মার্কিন নৌবাহিনীর তিনটি এয়ারক্রাফ্ট মোতায়েন হওয়ায় অক্টোবরের পর থেকে সবচেয়ে বড় চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশের ঘটনা এটি। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বেইজিং কোনো মন্তব্য করেনি।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেইজিং ধারাবাহিকভাবে তাইওয়ানকে রাজনৈতিক ও সামরিক চাপের মুখে ফেলেছে। প্রতিনিয়ত তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান টহল দিচ্ছে। গত বছর অক্টোবরের প্রথম সপ্তাহেই বেইজিংয়ের ১৪৮টি সামরিক বিমান টহল দিয়েছে তাইওয়ানের আকাশসীমায়।

তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চ্যাং তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে চীনের যুদ্ধবিমানগুলোর অনুপ্রবেশকে 'অপ্রয়োজনীয়' বলে মন্তব্য করেছেন। এদিকে, চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, 'তাইওয়ানের জনগণ স্বাধীনতা চায় কিন্তু তারা আগুন নিয়ে খেলছে এবং নিজেদের আগুনে ধরিয়ে দেবে। তাইওয়ানের স্বাধীনতা চাওয়া মানে যুদ্ধ ছাড়া আর কিছুই নয়। ' প্রসঙ্গত, অনেক আগে থেকেই বেইজিং তাইওয়ানের ওপর সম্পূর্ণ সার্বভৌমত্ব দাবি করে আসছে, যদিও তারা উভয় পক্ষ সাত দশকেরও বেশি সময় ধরে পৃথকভাবে শাসিত হয়েছে। অন্যদিকে, তাইপেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্কের উন্নয়ন ঘটায়ে চীনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত


ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত


আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর