চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজীপুরে হেরোইন দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায় : এসআই প্রত্যাহার

গাজীপুরে হেরোইন দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায় : এসআই প্রত্যাহার

টঙ্গী প্রতিনিধি    |    ০৭:০৯ পিএম, ২০২২-০৭-০২

গাজীপুরে হেরোইন দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায় : এসআই প্রত্যাহার

আব্দুস সবুর খান, টঙ্গী: হেরোইন দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর মেট্রোপলিটন হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।
জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ি রুবেল ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে আব্দুল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করে এসআই লুৎফর। এ সময় তার কাছ থেকে দু’বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে লেগুনায় উঠায় পুলিশ। এক পর্যায়ে আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার শর্তে ২ লাখ টাকা দাবি করে লুৎফর। টাকা না দিলে হেরোইন দিয়ে মামলা দেওয়ার ভয় দেখানো হয়। এতো টাকা দিতে অস্বীকৃতি জানায় ওই যুবক। একপর্যায়ে ৫০ হাজার টাকা দিলে ওই যুবককে ছেড়ে দিতে রাজি হয় লুৎফর। পরে ওই যুবক মোবাইলে ফোন করে তার এক আত্মীয়ের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা আনেন এবং পুলিশের সোর্সের মোবাইলের বিকাশের মাধ্যমে ১৩ হাজার ও আব্দুল্লাহ সঙ্গে ছিল ৬ হাজার টাকা, মোট ৪৯ হাজার টাকা দেয় এস আই লুৎফর রহমানকে। পরে আব্দুল্লাহকে বিকেল সাড়ে ৪টার দিকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পরেই এসআই লুৎফরকে প্রত্যাহার করা হয়।
এর আগে, গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় থাকাকালীন গত ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে এসআই লুৎফর রহমান দক্ষিণ সালনা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. রিপনকে (৩১) আটক করে। পরে হেরোইন দিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ২৭,০০০ টাকা নেয়। এ ঘটনার পর তাকে কোনাবাড়ী থানায় বদলি করা হয়।
এ বিষয়ে জানতে এসআই লুৎফরকে মোবাইল ফোন করা হলে প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, কি কারণে আমাকে প্রত্যাহার করা হয়েছে সেটা জানি না। এরপর তিনি ফোন কেটে দেন। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর