শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২২ পিএম, ২০২১-০৭-১১
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) সিহাব মিয়া (১৬) নামের এক কিশোর অপরাধীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। সিহাব মিয়া ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর ভুইঁয়া পাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার মো. হেলাল উদ্দিন জানান, শনিবার মাগরিবের নামাজের পর সেফ হোমে দুই নিবাসীর মধ্যে মারামারি ঘটনা ঘটে। ওই সময় সিহাব মিয়া জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিহাব মিয়াকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ার একটি চুরির মামলায় সাহাব মিয়া গত ৫ মে থেকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে সেফ হোমে ছিল।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, দুই নিবাসীর মধ্যে মারামারির সময় একজন সিহাবের বুকে ঘুষি দেয়। এতে সিহাব মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিহাবকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited