শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪৮ পিএম, ২০২০-০৯-০৯
মোঃ ইউসুফ মিয়া রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশ গত সোমবার গভীর রাতে উপজেলার সরিষা ইউপির আন্দুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- সরিষা ইউপির সরিষা গ্রামের মৃত কাসেদ আলীর ছেলে বিরাজ মন্ডল(৫০), একই গ্রামের রাজ্জাক শেখের ছেলে শাহিন শেখ(৩২), কলিমহর ইউপির নাচনা মুরাদপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে তাসলেম মিয়া(৩৮), বাবুপাড়া ইউপির ভট্টাচার্যপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে আব্দুর রব শেখ(৩২), যশাই ইউপির ভেল্লাবাড়ীয়া গ্রামের মোমিন শেখের ছেলে আজাদ শেখ(৩৮) ও মাছপাড়া ইউপির নওপাড়া গ্রামের চাঁদ আলী প্রামানিকের ছেলে রবিউল প্রামানিক(৩২)। এ সময় পুলিশ তাদের নিকট থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি দা ও ২টি ছোরা উদ্ধার করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে এসআই ননী গোপাল সরকার ও এসআই মোঃ আব্দুল কাদেরসহ সঙ্গীয় পুলিশ সোমবার রাত ২টা ৫০ মিনিটির সময় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করে।
পাংশা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ধৃত আসামীরা সঙ্গবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাংশা থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৮ই সেপ্টেম্বর সকালে ধৃত আসামীদের পাংশা থানা থেকে রাজবাড়ী প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited