শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩৪ পিএম, ২০২৩-১১-২৬
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষীপুরের কমলনগরে নানান দূর্নীতি আর অনিয়মে অভিযুক্ত এক শিক্ষকের বিরুদ্ধে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে ভিত্তিহীন নানান অপপ্রচার করে গোটা স্কুলটির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই শিক্ষক উপজেলার দক্ষিণ চরমার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) পদে দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি একই বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের পদে কর্মরত ছিলেন। পদাবনতির ক্ষোভে অতীতের দাপটে এখন উঠেপড়ে লেগেছেন সভাপতির বিরুদ্ধে। স্থানীয়রা জানান, দক্ষিণ চরমার্টিন চৌধুরী বাজার উচ্চবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ প্রায় ৩ বছর ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করে ছিলেন । ওই সময় তিনি ক্ষমতার ব্যাপক অপব্যবহার করেছেন । যথাসময়ে স্কুলে অনুপস্থিতির জন্য ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সবুজ জানান, তিনি যখন (ওয়াদুদ) ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ছিলেন তার একক সিদ্ধান্ত ও মনগড়া কাজে নানা অনিয়মের মাধ্যমে স্কুলকে বিতর্কিত করে ফেলেন। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেই। এবং তার থেকে সকল অনিয়মের লিখিত জবাব চেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য তিনি রেজুলেশন খাতায় অনিয়ম, বিদ্যালয়ে অনিয়মিত থাকা, বেতনের কাগজে মাসের নাম উল্লেখ না করে অগ্রিম স্বাক্ষর নেয়ার মতো ঘটনাও রয়েছে। উল্লেখ্য,বেগমগঞ্জ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহমেদ উল্লাহ সবুজ স্কুলটির সভাপতি নির্বাচিত হওয়ার পর স্কুলের আমুল পরিবর্তন হয়েছে। উনি একজন সর্বজন স্বীকৃত ভালো মানুষও। বিগত ১-৬-২০২০ সাল থেকে করোনার কারণে এডহক কমিটির মাধ্যমে সভাপতির দায়িত্ব পালন করলেও গত দুমাস আগে তিনি পরিপূর্ণ সভাপতি নির্বাচিত হন। স্কুলের শিক্ষার্থীসহ অভিবাবকরা জানিয়েছেন, মুলত ওই সহকারী শিক্ষক রোজ দেড়ী করে স্কুলে আসেন। আবার বেশির ভাগ দিনে লেইজার প্রিয়ডে বাসায় চলে যান। স্কুলে আসলেও ক্লাস নেননা। এমনকি ওয়াসব্লক থেকে শুরু করে সকল বিষয়ে অপরিস্কার পরিবেশ বিরাজ করছে স্কুলটিতে ।সবচেয়ে গুরুতরো বিষয় হলো তিনি সভাপতির কোন বিষয়ে কমান্ড মানেন না। অন্যদিকে মুঠোফোন ছাড়াও নানান ভাবে যোগাযোগ করে উক্ত শিক্ষকের কাছ থেকে স্কুল বিষয়ক কোন মন্তব্য পাওয়া যায়নি। অভিবাবক ও এলাকার ওয়াকিবহাল মহলের মতে একজন মানুষ গড়ার কারিগর যখন নানান দূর্নীতি আর অপকর্মে নিমজ্জিত হন তখন তিনি আর শিক্ষক পর্যায়ে থাকেননা। একদিকে সভাপতি যখন স্কুল কমিটির উদ্যোগে গোটা স্কুলটির আমূল পরিবর্তনে নিয়োজিত রয়েছেন সেখানে অভিযুক্ত শিক্ষক কোন প্রকার সহয়োগীতার বদলে সকলকে তার প্রতিপক্ষ বানিয়ে ছড়ি ঘুড়াচ্ছেন। নানান কুৎসা রটনা করে সভাপতি তথা স্কুলের ভামূর্তি ক্ষুন্নের খেলায় মেতেছেন। এতে করে স্কুলের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হওয়া ছাড়াও শিক্ষার্থীদের উন্নয়ন হুমকীর মুখে পড়বে।অবিলম্বে উক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ সময়ের দাবী।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited